আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় গ্রামবাসীর পিটুনীতে গরুচোরের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর পিটুনীতে কাজল শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার শেখপাড়া গ্রামের কোহিনুর মোল্যার গোয়াল থেকে একটি গরু চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে তারা পাশর্^বর্তি গ্রাম ছোনপুর গিয়ে ধাওয়া করে গরুসহ কাজল মুন্সীকে আটক করে। এ সময় উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে তাকে বেধড়ক পিটুনী দেয়। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে কাজল মুন্সীর মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল জানান, নিহত কাজল শেখ একজন দাগি আসামী। তার বিরুদ্ধে চুরি ডাকাতির মোট ১৪টি মামলা রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology