আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরা প্রতিদিন : মাগুরায় আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মাগুরা জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহিদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ট কন্যার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধি দল সোমবার দুপুরে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে মেহেদি হাসান রাব্বির বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সদ্য ভূমিষ্ট সন্তানের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত ছাত্রদল নেতার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় প্রতিনিধি দলের প্রধান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা জেলার সিনিয়র যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান রাব্বির পরিবারের খোঁজ খবর নেওয়া।

ইঞ্জিনিয়ার বকুল বলেন, দেশের জন্যে ছাত্র আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাব্বি। তার মৃত্যুর সাড়ে ৪ মাস পর শিশুটির জন্ম। এই সন্তানের দেখভালের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সদ্য ভূমিষ্ট শিশুটির জন্যে উপহার সামগ্রিও পাঠিয়েছেন। এই পরিবারটি যাতে আত্ম মর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্যে “আমরা বিএনপি পরিবার” সব সময় এই পরিবারটির পাশে আছি সেই বার্তা পৌঁছে দিতেই এসেছি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।

গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিতে নিহত হয় মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology