আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনসেবার দ্বার উন্মোচন”-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ৯ টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রামসহ অন্যরা।

এ উপলক্ষ্যে জেলা লিগাল এইড অফিসের পক্ষ থেকে লিগাল এইড মেলায় সরকারি খরচে আইনি পরামর্শ, আইনগত সহায়তা, আইনি তথ্য এবং বিকল্প বিরোধ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology