আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাতীয় যুব জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন : মাগুরায় শনিবার জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে মাগুরা জেলা যুব জোটের সভাপতি শামীম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

মাগুরা জেলা যুব জোটের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামানের পরিচালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা নারী জোটের আহ্বায়িকা এডভোকেট আমেনা খাতুন লাবনী, যুব জোটের সদস্য নুরুল আমীন, সাংবাদিক জাহিদ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধে যুব সমাজের অনন্য ভূমিকা আমাদের এক বিরাট অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার ধারাবাহিকোয় যুব সমাজকে তাই লুটপাটের বিরুদ্ধে লড়তে হবে। মানুষের অধিকারের কথা বলতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে হলে কথা বলতে হবে। ইতিহাস বিকৃত করে, নিজের পক্ষে নিয়ে রাজপথের জাসদকে দমানো যাবে না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology