আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৯

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শহরের পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীর তীরে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বীর আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জুলাই স্মৃতি স্তম্ভে আলোকসজ্জা।

দিবসটি উপলক্ষে মাগুরা অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology