আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল

মাগুরা প্রতিদিন: জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে মাগুরায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্বে নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, বিডিপি জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, এনসিপি নেতা জাফর মোল্লা, শুরা সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ, সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদুল আলম ও আইনজীবী মোঃ আসমত হুসাইনসহ অনেকে।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology