আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের ভায়না বাসস্ট্যাণ্ড এলাকায় দ্রুতগামী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে লাভলি বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তিনি মাগুরা পৌরসভার ভিটাসাইর গ্রামের কৃষক মঞ্জুরুল মোল্যার স্ত্রী।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মঞ্জুরুল মোল্যার ছেলে সোয়াইব তার মাকে ডাক্তার দেখিয়ে মাগুরা শহর থেকে মটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথে ভায়নার মোড় বাসস্ট্যাণ্ড এলাকায় পৌঁছলে বৃদ্ধা লাভলি বেগম মটর সাইকেল থেকে পড়ে যান। এ সময় ফরিদপুর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা সারদীয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা আহত পুত্র সোয়াইবকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগির কবির বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের না হলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology