আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় নবগঙ্গা নদী থেকে অবৈধ ড্রেজারমেশিন জব্দ

মাগুরা প্রতিদিন : মাগুরায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারমেশিন জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন, একটি পাম্প, একটি টিউবওয়েল এবং বারোটি পাইপ উদ্ধার করা হয়।

তৈয়বুর রহমান খোকন নামে এক ব্যাক্তি তার লোকজন দিয়ে দীর্ঘদিন ধরে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের গোয়ালবাথান খেয়াঘাট এলাকায় নদীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন এমন খবর পেয়ে সোমবার সেখানে অভিযান চালানো হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে অভিযান চালিয়ে  সেখানে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। তবে ওই ড্রেজার মেশিনের কাছে কাউকে পাওয়া যায়নি।

জব্দকৃত মালামাল গোপালগ্রাম ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology