আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় পারনান্দুয়ালী স্লুইসগেট ব্রীজে ধস

মাগুরা প্রতিদিন : মাগুরায় পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীর উপর নির্মিত পুরাতন স্লুইসগেট ব্রীজের সংযোগ সড়কের পার্শ্বওয়াল ধসে যাওয়ায় মাগুরা-ফরিদপুর সড়কে যান চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে শনিবার ভোরে এ ধসের সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক টানা বর্ষনের কারণে মাটিতে ফাটলের সৃষ্টি ধস নেমেছে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পুরাতন ব্রীজের সংযোগ সড়কের পাশে ভাঙ্গনের সৃষ্টি হলে ব্রীজ সংলগ্ন রেলিংসহ রাস্তার কিছু অংশ ধসে নদীতে নেমে যায়। বিষয়টি জানার পর সড়কের একটি লেন বিন্ধ করে দেয়া হয়েছে। যান চলাচল অব্যাহত রাখতে আপাতত জিও ব্যাগ ফেলে ভরাটের উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তীতে দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology