আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের সতর্ক অবস্থান

মাগুরা প্রতিদিন : কোটা সংস্কার ইস্যুকে সামনে রেখে মাগুরায় সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন।

ছাত্রলীগ মাগুরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অনাকাঙ্খিত দূর্ভোগ এড়িয়ে শিক্ষার্থীদের পাঠ অনুশীলনে অধিক মনোযোগী হওয়ার আহ্বান রাখছে। অন্যদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়েন্ত্রণে রাখতে মাগুরা পুলিশ প্রশাসনকেও সতর্কাবস্থান নিতে দেখা গেছে।

ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে মঙ্গলবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হলে সকাল থেকেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহারাওয়ার্দী কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।

এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ স্ব স্ব কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাসে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান বলেন, কোটা সংস্কার ইস্যুকে সামনে রেখে জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সেই অপচেষ্টা নস্যাত করে দিতেই সাধারণ শিক্ষার্থীদের পাঠে অধিক মনোনিবেশের আহ্বান জানিয়েছি।

এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকেই সারা শহরে মাগুরা পুলিশ প্রশাসনকে অধিক তৎপর থাকতে দেখা যায়। বিকালে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল বলেন, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রুটিন মাফিক কাজের অংশ হিসেবেই পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology