আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৯

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরা প্রতিদিন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বিকাল ৫টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে। পরে নোমানী ময়দানে ফিরে সমাবেশে মিলিত হয়।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমবেশে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একই স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় দুই সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology