আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৪

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে প্রেস কনফারেন্স

মাগুরা প্রতিদিন : মাগুরার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তৈয়ব মোল্যার মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের দায়ি করে বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছে মাগুরা জেলা আওয়ামী লীগ।

বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্স থেকে তার ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

২০ আগস্ট রাতে ফেসবুক স্টাটাস দেওয়ার ঘটনার জেরে মাগুরার মহম্মদপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে জখম হন ওই উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আবু তৈয়ব মোল্যা। ওই ঘটনার পর বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ছাত্রদল নেতা তৈয়ব মোল্যা স্থানীয় রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। যে ঘটনায় ক্ষুব্ধ বিএনপি অনুসারি সেচ্ছাসেবক দল ও কৃষক দলের কয়েকজন কর্মী সমর্থক ২০ আগস্ট রবিবার গলায় নৌকা প্রতীক ঝুলানো তৈয়ব মোল্যার একটি ছবি নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করে। যা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তৈয়ব মোল্যা তাদেরকে ফেসবুক ওয়াল থেকে ছবিটি সরিয়ে নেওয়ার জন্যে চাপাচাপি করলে সেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর হামলার শিকার হন তিনি। ঘটনার পর তাকে ঢাকার গ্রিণরোডের একটি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে ছাত্রদল নেতা তৈয়ব মোল্যার উপর সন্ত্রাসী হামলার জন্যে স্থানীয় আওয়ামী লীগকে দায়ি করে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার ঢাকায় প্রেসকনফারেন্স করে বক্তব্য দেন। যে ঘটনায় ক্ষুব্ধতা প্রকাশ করে মাগুরা জেলা আওয়ামী লীগ ।

বুধবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সভাপতি আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology