আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

মাগুরা প্রতিদিন : ‘সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’-এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলু রহমান, দৃষ্টি প্রতিবন্ধী (শি¶ক) মো. শাহিনুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology