আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০২

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় মধুমতি নদীতে ধরা পড়লো বাঘাইড় মাছ

মাগুরা প্রতিদিন : মাগুরায় মধুমতি নদীতে নিমাই নামে এক মাঝির জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। স্থানীয় বাজারে মাছটি দুই হাজার টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার ধুপুড়িয়া গ্রামের নিমাই মাঝি জাল নিয়ে বাড়ির পাশে মধুমতিতে যান। সেখানে এলাংখালি ঘাট এলাকায় খেপলা জালটি পানিতে ফেলতেই ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি। প্রথমে তিনি কুমির ভেবে ভয় পেলেও পরে বাঘাইড় মাছটি দেখে খুশি হন।

খুশিতে বিগলিত নিমাই মাঝি বলেন, গত কয়েকদিন ধরে নদীতে জাল ফেললেও প্রায় খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। সেখানে ছোট জালে এত বড় মাছ আমার পরিবারের জন্যে আশির্বাদ। মাছটি বাজারে বিক্রি করে ৩০ হাজার টাকা পাওয়া গেছে। এতে বেশ কয়েকদিন পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে আনন্দ উত্সবে কেটে যাবে।

দুই হাজার টাকা কেজি দরে মাছটি তিনি মহম্মদপুর বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন বলেন জানান নিমাই মাঝি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology