আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

মাগুরা প্রতিদিন : মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হচ্ছেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শ্রীপুর উপজেলা কাজলী গ্রামের রুমানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাগুরা সদরের দোয়ারপাড় এলাকার এলোয়ারা সুলতানা, সফল জননী শ্রীপুর উপজেলার আমলসার কোদলা গ্রামের পিকিরন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী মহম্মদপুরের উম্মেহানি সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মাগুরা শহরের বাজার পাড়া এলাকার লিপিকা দত্ত।

এ উপলক্ষে সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জয়িতা লিপিকা দত্ত ও এলোয়ারা সুলতানা।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology