আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় শিশু অধিকার নিশ্চিতকরণে ডায়লগ সেশন

মাগুরা প্রতিদিন: মাগুরায় ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় ইয়েস বাংলাদেশের আয়োজনে ও অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শিশু অধিকার বিষয়ে ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা শহরের দি রয়েল মাল্টি কমিউনিটি সেন্টারে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলার ২০জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ ডায়লগ সেশনের আয়োজন করা হয়।

ডায়লগ সেশনে এনসিটিএফ এর এলামনাই সাংবাদিক হেলাল হোসেনের সঞ্চালনায় শিশু অধিকার বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় গণমাধ্যম কমীদেরকে অবহিত করেন।

ওয়াই-মুভস প্রকল্পের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশে শিশুদের, বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যেসেবা নিয়ে কাজ করা; সেই সাথে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যৌন প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করে তাদের সাথে সমন্বয় এবং আলোচনার মাধ্যেমে শিশু, কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে একটি গতিশীল এবং অন্তর্ভূক্ত সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখা। লক্ষ্য পূরণে ইয়েস বাংলাদেশ দেশের ৬৪ টি জেলায় কাজ করে আসছে বলে তিনি জানান।

এনসিটিএফ এ্যালুমনাই সাংবাদিকেরা মাগুরাসহ দেশের ১২টি জেলায় শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়ালগ সেশন এর আয়োজন করছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology