আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ

মাগুরা প্রতিদিন : মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে অভিযুক্ত তিন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সেটি ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পঠানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণের ঘটনার পর ৮ মার্চ শনিবার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় সকল আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা মাগুরা কারাগারে রয়েছেন। এদের মধ্যে ৩ জন পুরুষ; যাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে।

৬ মার্চ বৃহস্পতিবার মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের ওই শিশুটি। সে সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology