আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় ট্রাক হেল্পারের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় গাছের সঙ্গে কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় মনু কাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দূর্ঘটনাকবলিত ট্রাকের হেল্পার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে কাঠবোঝাই ট্রাকটি মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রামনগর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের হেল্পার মনু কাজীর মৃত্যু হয়। তিনি মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের আবদুল জলিল কাজীর ছেলে।

রামনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology