আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে দরি মাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ড. অধ্যাপক আলমগীর বিশ্বাস।

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

প্রধান অতিথির  ড.আলমগীর বিশ্বাস তাঁর বক্তব্যকালে আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের জন্য জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও ২ নং আসনের জন্য বর্তমান জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকেরের নাম ঘোষণা করেন।

ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology