আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় সাকিবকে মনোনয়ন দেয়ায় মিস্টি বিতরণ

মাগুরা প্রতিদিন: মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান দলীয় মনোনয়ন পাওয়ায় বিকালে তাত্ক্ষণিকভাবে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মী এবং সমর্থকেরা আনন্দ মিছিল ও সাকিবের বাড়িতে গিয়ে এবং পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মিস্টি বিতরণ করেছে।

এছাড়া বিকাল ৪ টায় প্রার্থী হিসেবে সাকিবের নাম ঘোষণার পর সাকিবের বাড়ি এবং আশে পাশের এলাকায় পুলিশ ও বিজিপি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মাগুরার সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে সাকিবকে মনোনীত করা খবর জানতে পেরে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকেরা বিকালের পর থেকে শহরের সাহা পাড়ায় সাকিবের বাড়িতে দলে দলে ভিড় করেন। এ সময় তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গেছে।

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবলীগ কর্মী মিজানুর রহমান হাসান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সাকিবকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

জেলা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান বলেন, আমি নিজেও একজন প্রার্থী ছিলাম। কিন্তু দলীয় সভানেত্রী সাকিবের উপর আস্থা রেখেছেন। সে বিশ্বখ্যাত ক্রিকেটার। আমরাও তাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

অন্যদিকে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ বলেন, সাকিবকে কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। সে নিউকামার। এখন দলীয় সভানেত্রী তার বিষয়ে যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী দলীয় ফোরামে আলোচনার পর নির্বাচনী কার্যক্রম চালানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology