আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩১

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় স্কুলের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে রুবিয়া বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে পুকুরে গোসল করতে এসে এক ব্যক্তি তার মরদেহটি ভেসে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রুবিয়া বেগম মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার মোঃ তাসের আলী শেখ এর স্ত্রী। সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার ছেলে নয়ন।

নয়ন জানান, তার মা দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। সে শহরের বিভিন্ন স্থান থেকে শাক তুলে বাড়ির জন্য ও বিক্রি করার কাজ করত।

মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology