আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ৩০ জন দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদান বিতরণ

মাগুরা প্রতিদিন : ‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’-এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সেলাই মেশিন, আর্থিক অনুদান, প্রশিক্ষণ ভাতা ও বিভিন্ন মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।

মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা বিষয়ক সংস্থার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কামরুল লায়লা জলি, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সানিউল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

অনুষ্ঠান থেকে মাগুরা জেলার ৩০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ৪০ জন নারীকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা, নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ সমাপ্তকারি ১১৮ জন নারীর মধ্যে ১৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকার চেক এবং নিবন্ধিত ৭৬টি মহিলা সমিতির অনুকুলে ২১ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology