আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২১

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার ইছাখাদায় মাইক্রোবাসের ধাক্কায় মটরসাইকেল আরোহি পিতা-পুত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় মটর সাইকেল আরোহি পিতা-পুত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটিভ কৃষ্ণপদ বাছাড় (৩৫) এবং তার পুত্র সাম্য বাছাড় (৪)।

প্রত্যক্ষদর্শিরা জানায়, কৃষ্ণ বিশ্বাস স্ত্রী নীলিমা বাছাড় এবং ছেলে সাম্যকে নিয়ে সদর উপজেলার আলমখালি এলাকা থেকে মাগুরার লক্ষ্মীকান্দর গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তারা গুরুতর জখম হয়। ঘটনার পর এলাকাবাসি তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কৃষ্ণপদ ও শিশু পুত্র সাম্যর মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহত স্ত্রী নীলিমা বিশ্বাসকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। তিনি এই হাসপাতালের স্টাফ নার্স। তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সকরা।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology