আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৮

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরার কছুন্দি গ্রামে ৪৫ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এসআই কাজী সাহিদুল

মাগুরা প্রতিদিন ডটকম : করোনায় ক্ষতিগ্রস্ত মাগুরার কছুন্দি গ্রামের ৪৫টি পরিবারকে নিজের বেতনের অর্ধেক টাকায় খাদ্য সহায়তা দিলেন ঝিনাইদহে কর্মরত এসআই কাজী সাহিদুল ইসলাম।

এসব খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু।

কছুন্দি গ্রামের সন্তান এসআই কাজী সাহিদুল ইসলাম জানান, সারাবিশ্বের মানুষ গৃহবন্দী জীবন যাপন করছে। বাংলাদেশ এর বাইরে নয়। বাইরে নয় তার নিজ এলাকাও।

তিনি বলেন, গ্রামে অনেক গরীব অসহায় মানুষ রয়েছে। কিন্তু স্থানীয় চেয়ারম্যান মেম্বরগণ যে সাহায্য দিচ্ছেন তা অপ্রতুল। যে কারণে নিজের বেতনের টাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

গ্রামের গরীব অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে বড় ছেলে কাজী হাসিব হাসান রাসু, ছোট ছেলে কাজী নাভিদ হাসান আলিফ এবং ছোট ভাই নিশান দায়িত্ব পালন করেন। আর গ্রামের অসহায় মানুষেরা তার দেয়া খাদ্য সহায়তা পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology