আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মাগুরা শহরের পারনান্দুয়ালী শেখপাড়া গ্রামের বাসিন্দা আমিরুল দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি গোষ্ঠীকে সাথে নিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ডিবি পুলিশ সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রউফ শিকদারের খামার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে গেছে।

এদিকে কথিত এই মাদক সম্রাট আমিরুলকে গ্রেফতারের খবরে মাগুরার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology