আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার চতুরবাড়িয়া বাজারে আবারও আওয়ামীলীগ কর্মী খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে শনিবার রাতে আওয়ামীলীগের প্রতিপক্ষের হামলায় ওহিদার মোল্লা (৫২) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন।

শালিখার তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামের তাইজুদ্দিন মোল্লার ছেলে অহিদার মোল্লা সাবেক ইউপি মেম্বার গোলাম সরোয়ারের ছোট ভাই।

সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের দুটি পক্ষের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই চতুরবাড়িয়া বাজারে ২০১৭ সালের ১৫ আগস্ট আবদুর রহমান (৬০) নামে আরও এক আওয়ামীলীগ কর্মী একই বিরোধে খুন হয়।

পুলিশ জানায়, শনিবার রাত ৯ টার দিকে অহিদার মোল্লা আরও কয়েকজনের সাথে চতুরবাড়িয়া বাজার থেকে গ্রামের বাড়ি কুশখালিতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ তালখড়ি ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার আব্দুল মান্নানের সমর্থকরা তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে আওয়ামীলীগ কর্মি অহিদার মোল্লাসহ আরও অন্তত ১০ জন গুরুতর জখম হয়।

ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালে পাঠালে রাত দশটার দিকে ওহিদার মোল্লার মৃত্যু হয়।

যশোর হাসপাতালে চিকিত্সাধিন অন্যরা হচ্ছেন- নিহত ওহিদার রহমানের ভাই গোলাম সরোয়ার (৬৫), গোলাম সরোয়ারের ছেলে সোহাগ (২০), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৫) ও ইনসার মোল্লার ছেলে হাসান মোল্লা (২০)।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আরো বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology