আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার চরঝামা স্কুল মাঠে ফুটবল খেলার বিরোধ নিয়ে কিশোর খুন

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে ফুটবল খেলার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় হাসিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল শাইখ মুন্সির ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার বিকালে চরঝামা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিলো। খেলার এক পর্যায়ে মাঠেই সুমন (১৫) এবং রাকিব (১৫) নামে দু’খেলোয়াাড়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর সুমন দৌঁড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সুমনের বাবা ইউসুফ আলি সড়কি নিয়ে মাঠে উপস্থিত হয়। সেখানে রাকিবের চাচাতো ভাই হাসিবকে পেয়ে সড়কি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর তাকে পার্শ্ববর্তি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শারমিন জাহান টুম্পা জানান, ছেলেটির বুকে ধারালো কিছুর আঘাতে গভীর ক্ষতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে হাসিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউসুফ আলি সমর্থিতদের বেশকিছু বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology