আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৩

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরার পারনান্দুয়ালীতে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার পারনান্দুয়ালি স্কুলের সামনে ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে সোমবার মাহবুবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জেলার মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের মতিউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সাড়ে ১০টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামে বসবাসরত মাগুরা টেলিফোন এক্সেচেঞ্জের অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান হেটে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এমন সময় ইজিবাইক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology