আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার বড়খড়ি গ্রামে কৃষককে কুপিয়ে হত্যা!

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার বড়খড়ি গ্রামে মঙ্গলবার হাফিজার লস্কার (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের মৃত যশোর লস্কারের ছেলে।

পুলিশ এ ঘটনায় হারুন ও ফারুক নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে। পুরণো শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে তামিম লস্কার জানান, বাবা হাফিজার লস্কার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে বাড়ির অন্যান্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের দিকে উঠোনের এক কোণে বাবার রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ বাড়ির পাশে খালপাড় থেকে বাবার ব্যবহৃত সেন্ডেল খুঁজে পায়। সেখানে খালপাড়ে রক্তের ছাপও দেখা গেছে।

পুরণো শত্রুতার জেরে রাতের কোনো এক সময় বাবাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ছেলে তামিম জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই যুবককে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology