আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার বাটাজোড়ে বাসের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বাটাজোড় এলাকায় মঙ্গলবার বাসের ধাক্কায় জনপল সরকার (৩২) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বাটাজোড় গ্রামের বিমল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সকাল ৯টার দিকে বাটাজোড় খেয়াঘাটের ফল ব্যবসায়ী জনপল মটর সাইকেল নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বাটাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে মাগুরা থেকে নড়াইলগামী একটি যাত্রিবাহি পরিবহনের সঙ্গে মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তফা জামান দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের আপন বড় ভাইয়ের জিম্মায় লাশ সত্কারের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology