আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় বারাশিয়া গ্রামের অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বারাশিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই গ্রামের উত্তরপাড়া মাঠে মেসার্স ফাইভ স্টার ব্যাটারি হাউজে অভিযান চালায়। এ সময় কারখানায় বালিত ব্যাটারি থেকে সিসা সংগ্রহের নানা সরঞ্জার, কিছু দেশীয় অস্ত্র ও ২৭২ পিচ সিসার মণ্ড উদ্ধার করা হয়। অভিযান কালে কারখানার মালিককে পাওয়া না গেলেও সেখানে কর্মরত ১০ জন শ্রমিককে আটক করে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারাশিয়া উত্তরপাড়ায় গড়ে ওঠা অবৈধ কারাখানাটিতে অভিযান চালানো হলেও মালিককে পাওয়া যায়নি।

ব্যাটারি কারখানা থেকে বিষাক্ত সিসা বাতাসের সাথে মিশে এলাকার পরিবেশ নষ্ট করছিল। বিধায় এ কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology