আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

এমপি শিখর মাগুরার বিভিন্ন দপ্তরে দিলেন থার্মাল স্ক্যানার

মাগুরা প্রতিদিন ডটকম : দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনার প্রকোপ। কিন্তু কাজ থেমে থাকবে না। অফিসে ঢুকছেন? তার ঠিক আগে হাত দুটো নিরাপদ করে তুলন। দেখে নিতে পারেন শরীরের তাপমাত্রাও। তাই তো এমন বিষয়কে মাথায় রেখে মাগুরায় জরুরি সেবা প্রদানকারি বিভিন্ন দপ্তর এবং মসজিদ-মন্দিরে বসানো হয়েছে টু-ইন-ওয়ান থার্মাল স্ক্যানার।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের সৌজন্যে শনিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কারযালয়, মাগুরা প্রেসক্লাব, সদর হাসপাতাল, জেলা আওয়ামীলীগ কার্যালয়, সদর উপজেলা পরিষদ ছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বসানো হয়েছে এই থার্মাল স্ক্যানার।

এই টু-ইন-ওয়ান থার্মাল স্ক্যানার মেশিনে কোনো প্রকার স্পর্শ ছাড়ায় হাত হবে জীবানুমুক্ত। আর ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠবে শরীরের তাপমাত্রা।

বৈশ্বিক মহামারী এই করোনাকালীন সময়ে মাগুরার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সর্বপ্রকার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এমপি সাইফুজ্জামান শিখর নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology