আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরার বেরইল পলিতা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে খুন

OLYMPUS DIGITAL CAMERA

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার বেরইল পলিতা বাজারে সাবেক বর্তমান দুই মেম্বরের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ গ্রুপের শসস্ত্র হামলায় শরিফুল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শরিফুল বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি মেম্বর আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শরিফুল ইসলাম বেরইল পলিতা বাজারে সঞ্জিবনের সেলুনে বসে ছিলেন। এমন সময় ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর গাজী রেজার লোকজন অতির্কিতে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালালে গুরুতর জখম হয়। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর গাজী রেজা এবং সাবেক মেম্বর আকবর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে ২০০৮ সালে সাবেক মেম্বর আকবর হোসেনের লোকজন রেজা মেম্বরের লোকজনের উপর শসস্ত্র হামলা চালায়। তারই জের ধরে এই হামলার ঘটনা।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। হত্যাকাণ্ডের জের ধরে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology