আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার মহম্মদপুরে ছাত্রলীগ নেতার নতুন বউ এলো হেলিকপ্টার চড়ে

মাগুরা প্রতিদিন ডটকম : বিয়ের পর হেলিকপ্টারে করে গ্রামে নববধূকে নিয়ে আসছেলন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আব্বাস আল কোরেসী।

শুক্রবার বিকালে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নববধূকে বহনকারী হেলিকপ্টারটি নামলে বর-কনেকে দেখতে হাজার হাজার উত্সুক মানুষ ভিড় করে।

ছাত্রলীগ নেতা আব্বাস আল কোরেসী মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাজীবাড়ি এলাকার আলহাজ্ব এটিএম আবদুল ওমর ফারুকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থি আব্বাস শুক্রবার দুপুরে ঢাকার আগারগাঁ এলাকায় সরকারের পাট ও বস্ত মন্ত্রালয়ের পার্সোনাল অফিসার আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে স্ত্রীকে হেলিকপ্টারে চড়িয়ে বাবার বাড়িতে নিয়ে আসেন আব্বাস।

বিকাল ৫টার দিকে আমিনুর রহমান কলেজ মাঠে হেলিকপ্টারটি নামলে বর ও কনেকে বরণ করে নেন আব্বাসের পরিবারের লোকজন।

ছাত্রলীগ নেতা আব্বাসের এমন জাকজমকপূর্ণ বিয়েতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দীন বলেন, নববধূকে নিয়ে হেলিপ্টারযোগে মাগুরার আসার বিষয়ে আগে থেকেই আব্বারের পরিবারের লিখিত অনুমতি নিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology