আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার মহম্মদপুরে দরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিব শতবর্ষে এসজিএসপি-৩ প্রকল্পের আওতায় মাগুরার মহম্মদপুর উপজেলার ২ শত দরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজা সীতারাম রায়ের বাড়ির সামনে এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক আশরাফুল আলম বলেন, শিক্ষার্থিদের মধ্যে সাইকেল বিতরণ একটি ভালো উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীর লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং ঝরে পড়াও কমে আসবে। আগামীতে উপজেলার সকল বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে পর্যায়ক্রমে বাই-সাইকেল দেওয়া হবে।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অতিরিক্ত পরিচালক মো: কামরুজ্জামান, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন, মেধাবী শিক্ষার্থী পান্না রানী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology