আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার মহম্মদপুরে নির্মিত হলো বঙ্গবন্ধুর সুউচ্চতার ম্যুরাল

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার মাগুরার মহম্মদপুরে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুউচ্চ ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত ২৯ ফুট উচ্চতা সম্পন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: আশরাফুল আলম।

ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহবুবুর রহমান, উপজেলা চেয়্যারম্যান আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মকসেদুল মোমিন, ওসি তারক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মো: বরকত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহামুদুন নবী প্রমূখ।

দেশের উপজেলা পর্যায়ে নির্মিত সকল ম্যুরালের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা সম্পন্ন বঙ্গবন্ধুর এ ম্যুরাল চত্ত্বরটির নাম দেওয়া হয়েছে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বর’। নান্দনিক এই শিল্পকর্ম এবং চত্ত্বরের সৌন্দর্য্য বর্ধনে ১৩ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার চত্ত্বরটিকে আকর্ষনীয় ও সুন্দর করে তুলতে এ ম্যুরাল স্থাপনের পাশাপাশি নানা উদ্যোগ নেয়া হয়েছে। স্থাপিত হয়েছে দৃষ্টি নন্দন পানির ফোয়ারা। যেখানে রাতে ছড়াবে আলোকছটা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology