আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরার মহম্মদপুরে পাওনাদারের ঘুসিতে ফল ব্যবসায়ির মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় পাওনাদারের ঘুসিতে রতন বসু (৫২) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। সে জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের নির্মল বসুর ছেলে।

নিহতের পরিবারের দাবি, রতন বসু মাগুরা শহরের ঢাকা রোডস্থ ফল ব্যবসায়ী রনি মল্লিকের নিকট থেকে বাকিতে ফল ক্রয় করে ব্যবসা করতেন। এতে তার কাছে একক্ষ পঁচিশ হাজার টাকা পাওনা দাবি করে রনি মল্লিক শনিবার রাত ১০ টার দিকে কয়েকজনকে সাথে রতন বসুর গ্রামের বাড়িতে চড়াও হয়। কিন্তু তিনি দাবিকৃত টাকা তাৎক্ষণিকভাবে দিতে অপারগতা প্রকাশ করলে রনি মল্লিক উত্তেজিত হয়ে রতন বসুকে উপর্যুপরি কিল সহ আঘাত করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে হৃদয় বসু বলেন, আমার বাবা পাওনাদারের কাছে কয়েক কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ চেয়েছিলেন। কিন্তু তিনি সেই সুযোগ না দিয়ে মারধর শুরু করেন। এ ঘটনার জেরে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, এই মৃত্যুর ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে একজনকে থানায় আনা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology