আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার মহম্মদপুরে রিপোর্টার্স ক্লাব গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে রিপোর্টার্স ক্লাব নামে স্থানীয় সাংবাদিকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

দৈনিক মানবকণ্ঠের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাহাবুল ইসলাম উজ্জ্বলকে সভাপতি এবং দৈনিক সিরিউরিটি বার্তার প্রতিনিধি সৈয়দ রহমত আলিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে তারা।

শুক্রবার সন্ধ্যায় গঠিত রিপোর্টার্স ক্লাবের অন্যান্যরা হচ্ছেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি অনিচুর রহমান সহ-সভাপতি, দৈনিক বর্তমান পত্রিকার নাঈম হাসান বাবলু অর্থ সম্পাদক, দৈনিক সোনালী বার্তার আলী রেজা নান্নু সাংগঠনিক সম্পাদক, দৈনিক ডোনেট বাংলাদেশের আশিষ সাহা জনি সহ-সাধারণ সম্পাদক, দৈনিক দেশেরপত্রের ওবায়দুর রহমান ক্রীড়া সম্পাদক, দৈনিক কালবেলার মো. ইজাজুর ইসলাম দপ্তর সম্পাদক, ক্রাইম খবরের আক্তার হোসেন প্রচার সম্পাদক, দৈনিক একুশে আমার প্রতিনিধি এসআর সেতু আইসিটি সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া দৈনিক ফরিদপুরের মো. রাব্বি, অনলাইন বাবুখালী প্রতিদিন জুয়েল রানা ও শেখ সাঈদকে সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন নব নির্বাচিতরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology