আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার মহম্মদপুরে সীতা পাগলার আশ্রম মন্দিরে অগ্নি সংযোগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার পাড়োয়ারকুল অষ্টগ্রাম মহাশশ্মানের সীতা পাগলার মন্দির ও আশ্রমে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নি সংযোগের খবর পেয়ে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল, পুলিশ সুপার জহিরুল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহম্মদপুর থানা পুলিশ ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজিত বিশ্বাস বলেন, ভোরে মন্দিরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী গুরুদাস কাজে এসে মন্দিরে আগুন দেখতে পান। এ সময় তিনি আমাদের জানালে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়।

আগুনে মন্দিরের বারান্দায় থাকা রথ পুড়ে গেছে। পাশপাশি ওই ঘর, সমাধি ঘরের ভিতরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রান্না ঘরও।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, আমি ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির ও আশ্রম কমিটির লোকজন এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না। ঘটনা তদন্তের জন্যে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। যথাযথ তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology