আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত বোনের অবস্থা আশঙ্কাজনক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে ট্রলি এবং মটর সাইকেলের মুখোমখি সংঘর্ষে ইয়াসিন মোল্যা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা থেকে ফেরা বোনকে আনতে গিয়ে তিনি এই সড়ক দূর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, বুধবার রাতে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের মুজিবুর রহমান মোল্যার মেয়ে রাশিদা বেগম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। খবর পেয়ে ছোট ভাই ইয়াসিন তাকে মটর সাইকেলে করে উপজেলার শেখ হাসিনা ব্রিজের সংযোগ সড়কের কাছে পৌঁছলে রাত সাড়ে ৮টার দিকে বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রলি মটর সাইকেলটিকে আঘাত করে। এতে ইয়াসিন মোল্যা এবং রাশিদা বেগম গুরুতর আহত হয়।

ঘটনার পর এলাকাবাসি তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ইয়াসিন মোল্যাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাশিদাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়ছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology