আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার রাঘবদাইড়ে চেয়ারম্যান প্রার্থি হিসেবে তৌহিদের নাম ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

শুক্রবার বিকালে সদর উপজেলার বাগেরহাট বাজারে জাসদের রাঘবদাইড় ইউনিয়ন শাখা আয়োজিত কর্মীসভা শেষে জাসদ কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম দলীয় প্রার্থি হিসেবে তৌহিদুজ্জামান তৌহিদের নাম ঘোষণা করেন।

বিকাল ৪ টায় রাঘবদাইড় ইউনিয়ন জাসদ সভাপতি তরিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, জাসদ ছাত্রলীগ সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক, জনহিতকর ও কল্যাণমূলক কাজে এবং সমাজসেবায় একজন নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে আস্থাশীল হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই তৌহিদুজ্জামান তৌহিদকে আগামি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology