আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে-জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

আবু বাসার আখন্দ, মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশের জয়যাত্রা এখন আকাশ, সমুদ্র সবখানেই। সেই জয়গান ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের মাঝেও। বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। আর সেটি করতে হলে দেশের দরিদ্র মানুষের বিচারের পথটি আরো সুগম করে তুলতে হবে। লক্ষ্য বাস্তবায়নে গড়ে তুলতে হবে একটি মানবিক মহাসমাজ।

কথাগুলো বলেছেন মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি শনিবার মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা‍ন আশরাফুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, আত্মকেন্দ্রিক সুখ–ভোগই সব নয়। প্রকৃত সুখ সবাইকে সুখী করার অদম্য প্রচেষ্টার মধ্যেই নিহিত। মিলিত সাফল্যই প্রকৃত সাফল্য। তাহলেই একটি সমাজ, জাতি ও দেশের মধ্যে ন্যায়, সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা পাবে।

শেখ মফিজুর রহমান বলেন, দেশের দূর্দশাগ্রস্থ ও পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের কাতারে এগিয়ে আনতে হবে। নানা বঞ্চনার শিকার ওইসব মানুষগুলোর ন্যায় বিচার প্রাপ্তির পথটি সুগম করা না গেলে তারা কেবলই সমাজের জন্যে বোঝা হয়ে থাকবে। প্রধান অন্তরায় হয়ে থাকবে তারা সকল উন্নয়নের পথে। সমাজের পিছিয়ে পড়া ওইসব মানুষগুলোর ন্যায় বিচার প্রাপ্তির পথটি আরো সহজ ও সুগম করতে হলে লিগ্যাল এইডের কার্যক্রম সবখানে ছড়িয়ে দিতে হবে। একটি মানবিক মহাসমাজ গঠনের মধ্য দিয়ে একদিন বাংলাদেশ ঠিকই একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়ে উঠবে।

মাগুরার প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত এই মত বিনিময় সভায় কৃষক, ক্ষেত শ্রমিক, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার হাজারও মানুষ উপস্থিত ছিলেন। যেখানে তারা আগত অতিথিদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে অনুধাবনের চেষ্টা করেন। প্রদান করেন নিজস্ব মতামতও।

মাগুরা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ রোমানা রোজী জানান, লিগ্যাল এইড’ কার্যক্রম এখন মাগুরার গণমানুষের মধ্যে সামাজিক আন্দোলনে পরিনত হয়ে উঠেছে। লিগ্যাল এইডের সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ছাড়িয়ে দিতে সাপ্তাহিক ছুটির দিনগুলো ছাড়াও অবকাশকালীন সময়ে এগিয়ে চলেছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবার ঘটনা এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, ডা. সুব্রত বিশ্বাস, এ্যাড. সমর মজুমদার, সাংবাদিক এম এ হাকিম, মশিউর রহমান, মনিরুল ইসলাম, কবিতা বেগম, হাফিজ মোল্যাসহ আরো অনেকে

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology