আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার রেডজোন থেকে লক ডাউন তুলে দেয়া হলো

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে শহরের পৌর সভার ৪ নং ওয়ার্ডের দুটি রেড জোনের লক ডাউন তুলে দেয়া হয়েছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান লক ডাউন তুলে দিয়ে এলাকাটিকে গ্রিন জোন ঘোষণার মাধ্যমে জনসাধারণের চলাচল উন্মুক্ত করে দেন।

এ সময় মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবদুস সালাম, সেনা কর্মকর্তা লে. কর্ণেল আতিফ সিদ্দিকী, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গত ২১ জুন থেকে এলাকাটিকে রেড জোন ঘোষণা দিয়ে ২১ দিনের জন্যে লকডাউন ঘোষণা করা হয়।

ঘন বসতিপূর্ণ ওই এলাকাটিতে শুরুতে ৩ জন করোনা আক্রান্ত রোগী থাকলেও রেডজোনে মোট ৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৫ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন। বাকি ৩ জন শারীরিকভাবে সুস্থ্য আছেন। তারা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন।

এই লক ডাউন থেকে ইতোবাচক ফলাফল পাওয়া গেছে বলেও দাবি করেছেন স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology