আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার শালিখায় যাত্রিবাহি বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা- যশোর সড়কের রামকান্তপুর এলাকায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চার জন নিহত এবং অন্তত ২০ জন কমবেশি আহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিন জন হচ্ছে ছহিরন বেগম, নাজমা খাতুন এবং গাড়ির হেল্পার মামুন। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে যশোর থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রিবাহি বাস মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

ঘটনার পর শালিখা থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া পরিবহন থেকে হতাহতদের উদ্ধার করে।

দূর্ঘটনায় আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আল মাহবুব জানান, নিহত অপর ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই গাড়ির চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহত ওই ব্যক্তি চালক কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology