আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার শ্রীপুরে অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফ’র চাউল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুরে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

শনিবার সকালে শ্রীপুর উপজেলার সদর, শ্রীকোল ও সব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পৃথক অনুষ্ঠানে ভিজিএফ কার্ডধারী অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মধ্যে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, সব্দালপুর  ইউপি চেয়ারম্যান পান্না খাতুন উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলায় ৩০ হাজার ৪৭৩ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology