আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২০

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরার শ্রীপুরে জাসদ যুব জোটের উপজেলা কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে জাসদ (ইনু) গ্রুপের জাতীয় যুব জোটের আয়োজনে সাধারণ সভা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উপজেলা দলীয় কার্যালয়ে এ সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়।

শ্রীপুর উপজেলা যুব জোটের সভাপতি দিলীপ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ জাহিদুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, জাসদ নেতা এড. মিজানুর রহমান ফিরোজ, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল আমিন বিশ্বাস, জেলা যুব জোটের সভাপতি শামীম শরিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যরা।

সাধারণ সভা শেষে দিলীপ কুমার মণ্ডলকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব জোট শ্রীপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়৷

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology