আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার শ্রীপুরে বিয়ের রাতে নববধূর মৃত্যু-হত্যা না আত্মহত্যা?

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামে বিয়ের আধাঘন্টা পরই মেঘনা খাতুন (১৬) নামে এক কিশোরী বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

এলাকাবাসি ঘরের পেছনে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করলেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে বিচার চেয়েছে মেয়েটির পরিবার।

নিহত কিশোরী বধূ মেঘলা শ্রীপুর সরকারি কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী।

এলাকাবাসি জানায়, দায়েরপোল গ্রামের ফজলু শেখের কিশোরী মেয়ে মেঘনার সঙ্গে প্রতিবেশি চঞ্চল শিকদারের ছেলে আরাফাত রহমান সাব্বিরের ভালোবাসার সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্রে তারা উভয়ে নিজেদের ইচ্ছায় গত ৭ এপ্রিল মাগুরায় নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে। এই বিয়েতে ছেলেটি দেনমোহর হিসেবে মাত্র ২০ হাজার টাকা নির্ধারণ করে। যেটি মেনে নেয়নি মেঘনার পরিবারের লোকজন। এ অবস্থায় তারা এলাকার সামাজিক মাতবরদের কাছে এ বিষয়ে অভিযোগ জানালে ১ লক্ষ টাকা ধার্য করে নতুনভাবে বিয়ের আয়োজন করা হয়।

শনিবার রাত ১০ টার দিকে সাব্বিরের বাড়িতেই এই বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ে সম্পন্ন হওয়ার পর প্রতিবেশিরা বিদায় নিলে রাত ১১ টার দিকে মেয়েটিকে বাড়ির পেছনে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে শ্রীপুর থানা পুলিশ নববধূর লাশ উদ্ধার করে রবিবার সকালে মর্গে পাঠিয়েছে।

নিহত মেঘনার চাচা আমজাদ শেখ বলেন, তাদের উদ্দেশ্য ভালো ছিল না বলেই মাত্র ২০ হাজার টাকা দেনমোহর ঠিক করেছিলো। পরে সামাজিক মাতবরদের চাপে ১ লাখ টাকা করতে বাধ্য হয়। যেটি তারা মেনে নিতে পারেনি বলেই সাব্বিরের বাবা-মা মেঘনাকে মেরে ফেলে গাছে ঝুলিয়ে দিয়েছে।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্যে সাব্বির এবং তার বাবা-মাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology