আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার শ্রীপুরে ৬টি আ’লীগ ২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত মাগুরার শ্রীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ ইউনিয়নের মধ্যে ৬ টিতে আওয়ামী লীগ এবং ২ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থীরা হচ্ছেন, গয়েশপুর ইউনিয়নে হালিম মোল্যা, আমলসার ইউনিয়নে সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়নে মশিউর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়নে আব্দুস সবুর, সব্দালপুর ইউনিয়নে পান্না খাতুন এবং নাকোল ইউনিয়নে হুমায়ুন রশীদ মুহিত।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রীকোল ইউনিয়নে নির্বাচিত হয়েছেন কুতুবুল্লাহ হোসেন কুটি এবং কাদিরপাড়া ইউনিয়নে আইয়ুব হোসেন খান।

নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন দ্বারিয়াপুর ইউনিয়নে আবদুস সবুর, সব্দালপুর ইউনিয়নে পান্না খাতুন এবং কাদিরপাড়া ইউনিয়নে আইয়ুব হোসেন খান।

রবিবার অনুষ্ঠিত উপজেলার ৮ ইউনিয়নে মোট ২৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology