আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৫

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জব্বারুল ইসলাম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোঃ জব্বারুল ইসলাম। তিনি জেলার শ্রীপুর থানার ওসি হিসেবে কর্মরত।

১১ ডিসেম্বর রবিবার দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভার অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মূল্যায়িত করা হয়। একই দিনে মাগুরা পুলিশ সুপার মশিদ্দৌলা রেজা শ্রেষ্ঠ ওসির পুরস্কার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যাপস) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দীন আল আজাদসহ পুলিশের পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

ওসি মোঃ জাব্বারুল ইসলাম  অপরাধ ও তদন্ত, মাদক দ্রব্য জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology