আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার সন্তান ডক্টর আনন্দ রাবি ভিসি’র দায়িত্ব পেলেন

মাগুরা প্রতিদিন ডটকম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আবদুস সোবহানের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের সন্তান।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে ড. সাহাকে এ দায়িত্ব দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন কার্যাবলী সম্পাদন করবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ মে রাবির ভিসি হিসেবে দ্বিতীয়বার চার বছরের জন্য নিয়োগ পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আবদুস সোবহান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology